শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪%

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক দুটি স্থানে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ায় ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এই দুইজন মারা যায়।

[৪] মারা যাওয়া দুইজন হলো সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার তাজেমুল গুধু শেকের মেয়ে তারিফা (১৮) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে রিশাত (১১)। রিশাত স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর।

[৫] সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকদুর রহমান ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল বলেন, বিকালে ঝড়-বৃষ্টির সময় রিশাত বাগানে আম কুড়াতে গিয়েছিল।  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।

[৬] এদিকে মহারাজপুর ইউনিয়নের ০৮ নং সদস্য শরিফুল আমল জানান, বাড়ির পাশে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তারিফা মারা যায়।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ