শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ১০:০৬ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ১০:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] গাবতলী বেরিবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় পথচারী সড়ক দুর্ঘটনায় রাজধানীর গাবতলী বেরিবাদ সুইচগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় রেজাউল (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে, সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের আনছার আলীর ছেলে।

[৩] ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী শামসদীন হাবিব জানান মৃত রেজাউল পেশায় রিক্সা চালক ছিলেন। রোববার রাত সাড়ে আটটার দিকে গাবতলী বেরিবাদ সুইজগেট এলাকায় হেঁটে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।  সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সোহরাওয়ার্দী  হাসপাতাল নেওয়া হয়। 

[৪] সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে সে মারা যায়। 

[৫] ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এমআর/কে/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়