শিরোনাম
◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত ◈ ‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’ ◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:০৩ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের দু'ইমাম নিহত

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] জেলার রাউজানে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু'মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মারা যান  হাফেজ মুহাম্মদ ছৈয়দুল হক (৩৫)। অপর মোটরসাইকেল আরোহী হাফেজ মুহাম্মদ আলী হোসাইন (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান।

[৩] মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান সড়কের হাজী পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

[৪] নিহত হাফেজ ছৈয়দুল আলম বাঁশখালি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে ও রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। অপর নিহত হাফেজ মাওলানা আলী হোসেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। 

[৫] এই ঘটনায় অটোরিকশার চালক ও কয়েকজন যাত্রী আহত হয়। তবে তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে।

[৬] প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে হাফেজ বজলুর রহমান সড়কের হাজীপাড়া বড় মৌলানার মাজার সংলগ্ন এলাকায় পাহাড়কলী মুখী মোটরসাইকেলের সঙ্গে রাউজান জলিলনগরমুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মাওলানা ছৈয়দুল হক ঘটনাস্থলে প্রাণ হারান৷ 

[৭] রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে তিনিও মারা গেছে বলে খবর পেয়েছি। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়