শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৪, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের চাহিদা মত নতুন প্রকল্প ও কর্মসূচি নিতে হবে: সিমিন হোসেন রিমি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি

আনিস তপন: [২] মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত মতিবিনিময় সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।

[৩] তিনি বলেন, বাংলাদেশের আগামী প্রজন্ম শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষায় সরকার কাজ করছে। পথশিশুদের শিক্ষা, প্রাশিক্ষণ ও তাদের  উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। 

[৪] প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে ভালো ও মন্দ দুই ই থাকবে, শিশুদের গ্রহণ করতে হবে ভালোটা। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা সুষম, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। যেটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশ।

[৫] বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

[৬] শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন শিশু একাডেমির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এটি/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়