শিরোনাম
◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৩, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৩, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ ও কর্মশালা

এস.ইসলাম জয়: আন্তর্জাতিক নারী দিবসে  শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশ ও কর্মশালা। 

বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সাহস করে স্বপ্ন নিয়ে যে সকল নারী কিছু করার প্রয়াসে যাত্রা শুরু করে তাদের জন্য ‘বাধ ভেঙে দাওৃ স্লোগানে দিনব্যাপী এ আয়াজনে যেকোনো পন্য বা সেবার ধরন, মান, বাজার চাহিদা, প্রচার কৌশল, নেটওয়ার্কিং, অর্থায়ন প্রক্রিয়াসহ খুঁটিনাটি নানা বিষয় নিয়ে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। 

উৎসবমুখর এ আয়োজনে উইমেন এন্ড ই কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপপরিচালক ও পেশা প্রশিক্ষক মো. আনিসুর রহমান, লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা, সোনারগাঁও ইউনিভার্সিটির সহাকারী অধ্যাপক ও জেসিআই ঢাকার ভাইস প্রেসিডেন্ট তাজবীর সজিব, মাইডাস ফাইন্যান্সের এজিএম মো. এনামুল ইসলাম, আইআইডিএফসি এর  এসিস্ট্যান্ট ম্যানেজার মো. কামরুজ্জামান এবং ইউএস বাংলা ফুটওয়্যারের লিমিটেডের ডিজিটাল মার্কেটিং প্রধান ফরিদুজ্জামান স্বাধীন ও সাহিসিকা কর্মশালার আহবায়ক মো. আল-আমিন আলোচনায় অংশ নেন। 

নারীদের জন্য বিশেষ দিনে নারী উদ্যোক্তাদের নিয়ে সাহসিকা শিরোনামে এ বিশেষ উদ্যোগের আয়োজক উন্নয়ন সংস্থা 'স্বপ্নশীলন' ও পেশা পোর্টাল ক্যারিয়ার কেয়ার ও  উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই)। ব্র্যাক ব্যাংক ওমেন ব্যাংকিং সেগমেন্ট তাঁরার পৃষ্ঠপোষকতায় এ উদ্যাগের আয়োজন সহযোগী মাইডাস ফাইন্যান্সিং লি এবং প্রচারণা.কম।

এসআইজে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়