শিরোনাম
◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের পিছিয়ে রেখে কখনও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি

জেরিন আহমেদ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সমাজের সবচেয়ে বড় অংশের কাজটি করে থাকেন নারীরা। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যরা তাদের পুলিশ সদস্য স্বামীদের শক্তি-সাহস ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নারীরা আজ সব জায়গায় কাজ করছেন, নারীরা এগিয়ে গেছেন। একটি সমাজ বা রাষ্ট্র এগিয়ে যেতে হলে নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা। পুনাক সদস্যরা সেই অনুপ্রেরণার কাজটি করছেন।

কর্মক্ষেত্রে সহধর্মিণীরা তাদের পুলিশ সদস্য স্বামীদের শক্তি-সাহস ও অনুপ্রেরণা দেন। পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহসই দেন না, পুনাকের মাধ্যমে তারা নানা কাজও করেন। সমাজের নানা ধরনের কাজে অংশ নেন।

বাংলাদেশ আজ সর্ব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পেছনে পুলিশ সদস্যদেরও অবদান রয়েছে উল্লেখ করে দীপু মনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর সেই অগ্রযাত্রায় শান্তি-শৃঙ্খলায় কাজ করছে পুনাক সদস্যদের পরিবারের সদস্যরা। সারা দেশে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে যাচ্ছে। আর সে কাজটি করতে পারছেন মূলত পুলিশ সদস্যরা। মানুষের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা সেটি তার ঘর। ঘরে শান্তি ও অনুপ্রেরণা থাকলেই বাইরের কাজে সাফল্য আসে।

জেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়