শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ০৯:৩৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৩, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্ট ইলেকশন অ্যাপ সফল করতে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা বাড়ানোর তাগিদ 

মাজহারুল মিচেল: [২] গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তাগিদ দেয়।

[৩] নির্বাচন কমিশনের অ্যাপটি প্রযুক্তিবান্ধব এবং আগামীতে আরও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে চাওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তারা জানান,  ইন্টারনেটের দাম ও শক্তিশালী নেটওয়ার্কের মান, সেই সঙ্গে এন্ড্রয়েড ডিভাইস ব্যবহারের পরিমাণ ও তাদের ব্যবহারের সক্ষমতা যদি বৃদ্ধি করা না যায় তাহলে স্মার্ট ইলেকশন অ্যাপটি তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছে সংগঠনটি।

[৪] নির্বাচন কমিশনের এই অ্যাপের মাধ্যমে ভোটারদের এবং প্রার্থীদের হয়রানি অনেকাংশে লাঘব হবে উল্লেখ করে বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বর্তমানে ভোটার এর পরিমাণ ১১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৪৪০ জন। এর বিপরীতে ইন্টারনেট ব্যবহারকারী বিবিএস এর পরিসংখ্যান মতে ৩৮.৯ শতাংশ। এই জরিপ পরিচালনা করা হয় ২০২২ সালের ২৯ মে থেকে আগস্ট পর্যন্ত। গত ২০২২ সালের জনশুমারির প্রাথমিক প্রতিবেদনে বলা হয় দেশে পাঁচ বছরের বেশি বয়সী মানুষ ইন্টারনেট ব্যবহারকারী ৩০.৬৮ শতাংশ। সে হিসেবে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৫ কোটি ২০ লাখ। 

[৫] আমাদের বক্তব্য হচ্ছে যদি দেশে গ্রাহকদের হাতে যদি স্মার্ট ফোন বা এন্ড্রয়েড একটি ডিভাইস না থাকে তাহলে এই অ্যাপস ব্যবহার করা সম্ভব হবে না। এছাড়াও গ্রাহকদের পর্যাপ্ত প্রশিক্ষণ এর ঘাটতি আছে তাহলেও কিন্তু এটি কাজে আসবেনা। অন্যদিকে কমিশনকে গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

[৬] নির্বাচন কমিশনের এক্ষেত্রে উচিত হবে কমিশন অর্থাৎ বিটিআরসি, মোবাইল অপারেটর, আইএসপি এবি, গ্রাহক প্রতিনিধি গণমাধ্যম সবাইকে নিয়ে এই অ্যাপসকে আরো কিভাবে ব্যবহার উপযোগী করা যায় এবং সাধ্য সামর্থের মধ্যে আনা যায় সে ব্যাপারে আলোচনা অত্যন্ত জরুরি বলা আমরা মনে করি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ