শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্যপ্রযুক্তির বাজেট যৌক্তিক করার প্রতিশ্রুতি এফ সালমান রহমানের

মাজহারুল মিচেল: প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান শুক্রবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের প্রথম স্মার্ট বাংলাদেশ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিতে আরো বড় একটি পরিবর্তন আসবে। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল সামলাতে সরকার আইন ও অবকাঠামো সুযোগ করে দিতে পারে। কিন্ত কাজ করতে হবে তরুণদেরই।

তিনি বলেন, প্রযুক্তি খুব দ্রুত ছুটে চলছে। রূপান্তরের এই গতির সঙ্গে পাল্লা দেয়াটাই চ্যালেঞ্জের। কেননা, চ্যাটজিপিটি অল্প সময়ের মধ্যে লাখো টাকা বেতনের ব্যারিস্টারের পিটিশন করে দিচ্ছে।  কৃত্রিম বুদ্ধিমত্তার ঢেউ সব জায়গায় ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত রাজনীতিকরা নয়, তরুণরাই করবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, কৃষিতে আমাদের দারুণ সাফল্য এসেছে। সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্যের উন্নতি করেছি। তাই আমাদের ওপর বিশ্বের চোখ পড়েছে। তাই তরুণদের এখন ভাবতে হবে; বিদেশীদের আমাদের আচরণ কেমন হবে। সবাই আমাদের মিত্র; কেউ শত্রু নয়।

বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সমস্যার সমাধানকারী হয়ে বিশ্বে নেতৃত্ব দিতে তরুণদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমরা সবসময় বঙ্গবন্ধু দর্শন অনুসরণ করেছি। যার ফলে বেক্সিমকো-কে বিলিয়ন ডলারের কোম্পনি হতে ৪০ বছর লাগলেও নগদ ৩ বছরেই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। সুনির্কণ হয়েছে শপআপ। আগামী ২০২৫ সালের মধ্যে ৫টি ইউনিকর্ন আশা করা যাচ্ছে।

পলক আরো বলেন, আমরা গত ১৪ বছরে অ্যানালগ থেকে সরকারি সেবা ডিজিটাল করেছি। এখন লক্ষ্য সাশ্রয়ী, স্বয়ংক্রিয় উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা। তখন ২৪ ঘণ্টায় স্বয়ংক্রিয় ভাবে পাসপোর্ট পাওয়া যাবে।

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপি এ এক্সপোতে অনুষ্ঠিত হবে ১১টি সভা। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ