শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ১০:২১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ৫৫৯ জন কর্মী ছাঁটাই মাইক্রোসফটের

মাইক্রোসফট

ইমরুল শাহেদ: সিয়াটেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের বেলেভ্যু ও রেডমন্ড দপ্তর থেকে এসব কর্মীদের ছাঁটাই করেছে এই টেক জায়ান্ট। এই নিয়ে সিয়াটেল অঞ্চলে ছাঁটাই হলো দুই হাজার ৭০০ কর্মী। চলতি বছরের শুরুতেই ১০ হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। বর্তমান ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন স্টেট এমপ্লয়মেন্ট সিকিউরিটি ডিপার্টমেন্ট। ছাঁটাই হওয়া বেশির ভাগ কর্মীই হলো নিরাপত্তা বিভাগের। বিজনেস টুডে

মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রক্ষার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে সাপ্লাই চেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট আনুষঙ্গিক থেকে।  

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ ছাড়া কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নিজেদের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা ভাড়ায় দিচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ ও ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, গত বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছে।

শুধু মাইক্রোসফটই নয়, আর্থিক মন্দার শঙ্কায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর উপায় খুঁজছে। এরই মধ্যে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে মেটা, টুইটার, নেটফ্লিক্সসহ বেশকিছু প্রতিষ্ঠান। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কেবল চলতি বছরের মার্চেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। এর মধ্যে আমাজন থেকেই চাকরি হারিয়েছেন প্রায় ৯ হাজার কর্মী। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতন কমানোর পরিকল্পনাও করছে এই ই-কমার্স জায়ান্ট।

আইএস/একে

  • সর্বশেষ