শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০২:০৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসার সদর দপ্তরে বাংলাদেশি দুই দল

নাসার সদর দপ্তরে বাংলাদেশি দল

মাজহার মিচেল: বাংলাদেশ থেকে এবারই প্রথম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা অংশ নিল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নিয়েছে ২০১৮ ও ২০২১ সালে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘অলীক’ ও ‘মহাকাশ’ দলের সদস্যরা। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বেসিসের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। ২০১৮ সালে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অলীক’ দল। ২০২১ সালে চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএইউইটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া দল ‘মহাকাশ’।

অলিক দলের সদস্য আবু সাবিক জানান, বিভিন্ন বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী দলগুলো এ অনুষ্ঠানে অংশ নেয়। দুই দিনের এই আয়োজনে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার বিভিন্ন দিকও তুলে ধরেন।

এ বিষয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে বড় অর্জন। নাসার এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় অলিক এবং মহাকাশ দলের সদস্যদের অভিনন্দন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এমএম/এমআই/এইচএ

  • সর্বশেষ