শিরোনাম
◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিসে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেসিসে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাজহার মিচেল: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং পামনেদারল্যান্ডসের সিনিয়র বিশেষজ্ঞরা যৌথভাবে বেসিস মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আইসিটি কোম্পানিগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য ও পরিষেবা বিকাশে সহায়তা করার লক্ষ্যে 'কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)'-এর উপর নয় দিনের প্রশিক্ষণে ছয়টি শীর্ষস্থানীয় আইটি কোম্পানির মোট ১২ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। 

বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) জনাব আবু দাউদ খান বলেন প্রশিক্ষণের সময়, অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে তাদের নিজস্ব কোম্পানির ব্যবসায়িক কৌশলগুলি তৈরি করতে হয় তা শিখেছে এবং তারা তাদের প্রশিক্ষণ অনুযায়ী একটি ব্যবসায়িক মডেল তৈরি করে।

বেসিসের সচিব জনাব হাশিম আহমেদ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং বিআইটিএম এর প্রশিক্ষণ সমন্বয়কারী খালেদা বেগম প্রশিক্ষণ সেশনটি সমন্বয় করেন।

পাম নেদারল্যান্ডস থেকে জনাব মিশেল কুপার্স, জনাব ক্লদ এনদাবারাসা এবং জনাব পল শ্রেউডার নামে তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।  

লিডস কর্পোরেশন লিমিটেড, এমএফ এশিয়া লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড, আরটিসি হাবস লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড থেকে ১২ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এমএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়