শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৮:০৫ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্ষপথে পাঠানো হবে শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ

রাশিদ রিয়াজ : ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান ঘোষণা করেছেন, জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলির অংশগ্রহণে শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জের নির্মাণ কাজ বাস্তবায়িত হবে।

ইরানের মহাকাশ সংস্থা এই বিশিষ্ট শহীদকে সম্মান জানাতে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নামে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাকাশ প্রকল্পের নামকরণ করেছে। হোসেইন দালিরিয়ান মঙ্গলবার টুইট করে এই তথ্য জানিয়েছেন।

দালিরিয়ান বলেন, ইরানি স্পেস এজেন্সি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির অংশগ্রহণে শহীদ সোলাইমানি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে।

তিনি এই প্রকল্প বাস্তবায়নে অংশ নেওয়ার জন্য জ্ঞান-ভিত্তিক সংস্থাগুলিকেও আহ্বান জানান।শহীদ সোলাইমানি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ ভবিষ্যতে দেশের জন্য একটি মৌলিক অবকাঠামো হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সূত্র: মেহর নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়