শিরোনাম
◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৮ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৩, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ হাজার বছর পর আসছে বিরল সবুজ ধূমকেতু

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: একটি বিরল সবুজ ধূমকেতুকে ৫০ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো আবার রাতের আকাশে দেখা যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে সি/২০২২ ই৩ (জেডটিএফ) নাম দেওয়া ধূমকেতুটিকে দেখা যাবে। এনডিটিভি

জানুয়ারির শেষদিকে এবং ফেব্রুয়ারির শুরুর দিকে পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছ দিয়ে যাবে। এটি হবে বেশ বিরল ঘটনা কারণ, এবার দেখা দেওয়ার পর ধূমকেতুটি বহুদিন ধরে আর পৃথিবীর কাছাকাছি আসবে না। শেষবার যখন এই ধূমকেতু পৃথিবীর আকাশে দেখা গিয়েছিল মানবসভ্যতা তখনও প্রস্তর যুগে। 

নাসার মতে, এক প্রজন্মে একবারই দেখা যাওয়ার মতো এ ধূমকেতু আমাদের গ্রহের সবচেয়ে কাছে আসবে ১ এবং ২ ফেব্রুয়ারি। আর সূর্যের সবচেয়ে কাছে যাবে ১২ জানুয়ারি। 

ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি এলে আকাশ পর্যবেক্ষকরা এটিকে উজ্জ্বল নক্ষত্র পোলারিসের (ধ্রুবতারা) কাছে সনাক্ত করতে পারবে।

নাসা জানিয়েছে, ধূমকেতুটি উত্তর গোলার্ধে জানুয়ারির বেশিরভাগ জুড়ে এবং দক্ষিণ গোলার্ধে ফেব্রুয়ারির শুরুর দিকে সকালের আকাশে দূরবীনের মাধ্যমে চোখে পড়ার কথা।

আগামী সপ্তাহগুলোতে কতটা উজ্জ্বল হবে তার ওপর ভিত্তি করে ধূমকেতুটি এই মাসের শেষের দিকে এমনকি অন্ধকার আকাশে খালি চোখেও দেখা সম্ভব হতে পারে। 

  • সর্বশেষ