শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটার, মেটা, অ্যামাজন এবং গুগলের পর

বিশ্বব্যাপী এইচপি ইনকর্পোরেটেড ৬ হাজার কর্মী কমিয়ে আনবে 

এইচপি ইনকর্পোরেটেড

ইমরুল শাহেদ: কর্মী কমানোর সারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এবার যুক্ত হলো এইচপি ইনকর্পোরেটেড। এই কোম্পানি থেকে সারাবিশ্বে চার থেকে ছয় হাজার কর্মী ছাঁটাই করবে। ২০২৫ সালের মধ্যে এই ছাঁটাই কাজ শেষ হবে। এই কোম্পানি পিসি ও প্রিন্টার উৎপাদন করে। দি ট্রিবিউন

২০২২ সালে চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, তারা চার থেকে ছয় হাজার কর্মী ছাঁটাই করবে, আর সেটা হলো মোট কর্মীশক্তির ৭ থেকে ১১ শতাংশ। এইচপির এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, ‘আমরা কোম্পানির এই সিদ্ধান্তের বাস্তবায়ন শেষ করা হবে ২০২৫ সালের মধ্যে।’

সংস্থাটি একটি ‘ফিউচার রেডি ট্রান্সফর্মেশন প্ল্যান’ বা ভবিষ্যত প্রস্তুত রূপান্তর পরিকল্পনা ঘোষণা করেছে, যা ২০২৫ অর্থবছরের শেষ নাগাদ বার্ষিক মোট খরচ থেকে বেঁচে যাবে কমপক্ষে ১.৪ বিলিয়ন ডলার এবং প্রায় পুনর্গঠন এবং অন্যান্য চার্জ থেকে ১ বিলিয়ন ডলার বাঁচবে।

এইচপি ইনকর্পোরেট এবং এর সহযোগী সংস্থাগুলি ২০২২ সালের অর্থবছরে ৬৩ বিলিয়ন ডলার নেট আয় ঘোষণা করেছে, যা আগের বছরের সময়ের তুলনায় ০.৮ শতাংশ কম।

এইচপি প্রেসিডেন্ট ও সিইও এনরিক লরেস বলেন, ‘নতুন ভবিষ্যত প্রস্তুত কৌশলটি আমরা এই ত্রৈমাসিকে প্রবর্তন করেছি যা আমাদের গ্রাহকদের আরও ভালভাবে পরিষেবা দিতে এবং আমাদের খরচ কমিয়ে ও ভবিষ্যতের জন্য আমাদের ব্যবসার অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগগুলিতে পুনঃবিনিয়োগ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী সুযোগ তৈরি করতে সক্ষম হবে।’

আইএস/এনএইচ 

 

  • সর্বশেষ