শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশে উড়বে বিলাসবহুল হোটেল, থাকবেন ৫ হাজার মানুষ

বিমান

নিউজ ডেস্ক: ‘স্কাই ক্রুজ’ নামে সম্প্রতি একটি বিমানের নকশা প্রকাশ করা হয়েছে। অত্যাধুনিক এ বিমানটিতে হোটেল থাকবে এবং এটি আকাশে ওড়ার পর কয়েক মাস ভেসে থাকতে পারবে। বিমানের হোটেলটিতে থাকতে পারবেন পাঁচ হাজার অতিথি। ডেইলি মেইল

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা এই উড়োজাহাজটিতে থাকবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন। বিমানটি এমন ভাবে নকশা করা হয়েছে যাতে এটি মাসের মাসের পর ভাসমান অবস্থায় থাকতে পারে। যাত্রী ওঠানামা, বিমানের যান্ত্রিক সমস্যার দেখাশোনা, সবই হবে মাঝ আকাশে।

বিমানটির আসল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন। সেই নকশার ওপর ভিত্তি করে হাসেম আলঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের বিমানের এই ভিডিওটি তৈরি করেছেন।

ইউটিউবে ভিডিওটি শেয়ারও করেছেন হাসেম। তার মতে ‘স্কাই ক্রুজ’ পরিবহণ ব্যবস্থার ভবিষ্যতের চমক। এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিমানে চালকের দরকার নেই, এটি হবে স্বতন্ত্র।

এই বিশালাকার বিমানটির অন্যান্য কাজের জন্য দরকার হবে প্রচুর সংখ্যক কর্মী। এতে থাকবে রেস্তোরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও।অনেকে বলেছেন, যদি একবার পরমাণু চুল্লিতে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তাহলে বিমানটি দুর্ঘটনায় পড়বে যা সহজেই কোনো শহরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হবে।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়