শিরোনাম
◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দে‌শে প্রথমবারের মতো এআই-ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা শুরু কর‌লো গ্রামীণ‌ফোন

দেশের প্রথম জাতীয় পর্যায়ের এআই-ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ফিউচারমেকারস’র আয়োজন করছে গ্রামীণফোন। এর লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরার সুযোগ পান। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান বের করতে তরুণদের অনুপ্রাণিত করবে এই উদ্যোগ। পাশাপাশি প্রযুক্তি কীভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক - সে বিষয়টিও এতে উঠে আসবে।

সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, ফিউচারমেকার্স প্রতিযোগিতাটি গ্রামীণফোনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত কোম্পানি হিসেবে তুলে ধরে, যা উদ্ভাবনের উদযাপন, যুবসমাজের ক্ষমতায়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংযোগকে আরো জোরালো করে তুলবে।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি দিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। শিল্পক্ষেত্রের প্রতিনিধি, টেক স্টার্টআপের উদ্যোক্তা এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আবেদনকারীদের মূল্যায়ন করবেন বিচারকদের একটি প্যানেল। নিবন্ধন করতে   www.gpfuturemakers.com/ এই লিঙ্কটি ভিজিট করতে পারেন শিক্ষার্থীরা।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “ফিউচারমেকারস-এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি যা এআই ব্যবহার করে তরুণদের উদ্ভাবনের অপার সম্ভাবনায় পা রাখতে উৎসাহিত করবে। পরিবর্তনের অগ্রদূত পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা এবং ডিজিটাল যুগে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে সঠিক নেতৃত্ব গঠনে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এই প্রতিযোগিতা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার অর্থের পাশাপাশি গ্রামীণফোনের মর্যাদাপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের জন্য একটি দ্রুততর সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও গ্রামীণফোনসহ বিভিন্ন স্থানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব।

  • সর্বশেষ