শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৯:২৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামীণফোন ভবন ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা

মুযনিবীন নাইম: [২] চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকারের মৌখিক নির্দেশনায় বন্ধ রয়েছে দেশের ৫টি মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেবা। ফলে গ্রাহক পর্যায়ে মোবাইল ডাটা দিয়ে কেউ ফেসবুক, মেসেঞ্জার চালানো কিংবা অনলাইনে কোনো কাজ করতে পারছেন না। এমন অবস্থায় ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণফোনের হেডঅফিস ঘেরাও করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

[৩] জানা যায়, বৃহস্পতিবার ৩টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোনের হেডঅফিসের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

[৪] অপরদিকে সারাদেশে মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট সংযোগ সচল করতে বিটিআরসি ভবন ঘেরাও করার আহ্বান জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এ আহ্বান জানান।

[৫] পোস্টে তিনি বলেন, ‘বিটিআরসি ভবনের আশেপাশে যারা আছেন তারা গিয়ে বিটিআরসি ঘেরাও করে ইন্টারনেট খুলে দিতে বাধ্য করুন। না হলে এরা ম্যাসাকার ঘটিয়ে আমাদের মেরে ফেলবে এবং সে খবরও কেউ পাবে না।’ সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়