শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ১০:১৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করল গুগল

প্রীতিলতা: [২] কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়, কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। সূত্র: দ্য ভাজ
 
[৩] সমস্যা সমাধানে গত বছর থেকে এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের সময় লেবেল যুক্ত করা বাধ্যতামূলক করেছে গুগল। তবে এত দিন নিজেদের তৈরি বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করতে বেশ জটিলতার মুখোমুখি হতেন বিজ্ঞাপন নির্মাতারা। এ সমস্যা সমাধানে এবার রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করেছে গুগল।
 
[৪] গুগলের তথ্যমতে, রাজনৈতিক বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে কোনো কনটেন্ট বা আধেয় তৈরি করা হলে এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কোনো বিকল্প দৃশ্য দেখানো হলে বিজ্ঞাপনদাতাকে অবশ্যই এআই লেবেল যুক্ত করতে হবে। নতুন এ হালনাগাদের ফলে এআই দিয়ে তৈরি আধেয় পোস্ট করার সময় বিজ্ঞাপনদাতারা ‘অলটারড অর সিনথেটিক কনটেন্ট’ চেক বক্স নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করে দেবে গুগল। ইউটিউবে বিজ্ঞাপনগুলো চালু হলেও লেবেলটি দেখা যাবে।

[৫] প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আসন্ন মার্কিন নির্বাচন ঘিরে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে গুগল। 

পিএল/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়