শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ব ইরানে প্রধান বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু

রাশিদ রিয়াজ: ইরানের পূর্বাঞ্চলে ৫০-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাসম্পন্ন একটি বড় বায়ু বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন।

মিল নাদের পাওয়ার প্ল্যান্টটি বিশটি ২.৫-মেগাওয়াট টারবাইন দিয়ে সুসজ্জিত।

জ্বালানি মন্ত্রী দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচেস্তান সফরকালে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন।

৫০-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মিল নাদের উইন্ড ফার্ম টাইপ-২ বিশটি ২.৫ মেগাওয়াট বায়ু টারবাইন দিয়ে সজ্জিত। ২০২০ সালে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।

সিস্তান-বেলুচেস্তান প্রদেশের জাবোলের উত্তর-পশ্চিমে নিমরুজ কাউন্টিতে প্রায় ১০০০ হেক্টর জায়গার উপর মিল নাদের উইন্ড ফার্ম অবস্থিত। তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়