শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ জুন, ২০২৪, ১২:২৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৪, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদে অবতরণ করল চীনের নভোযান, মহাশূণ্যে বাড়ছে প্রতিযোগিতা

সাজ্জাদুল ইসলাম: [২] চীনের জাতীয় মহাশূণ্য প্রশাসন জানিয়েছে, তাদের অবতরণ যান চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন অববাহিকার মাটিতে নেমেছে। এটি হল চ্যাংই চাঁদ অনুসন্ধান কর্মসূচীর ষষ্ঠ চন্দ্র অভিযান। চীনের চন্দ্রদেবীর নামে চন্দ্র মিশনের এই নামকরণ করা হয়েছে। সূত্র :অ্যারাব নিউজ 

[৩] চন্দ্র পৃষ্ঠের সূদূরের মাটি ও শিলাখন্ড সংগ্রহ করতে রোববার ভোর ৬টা ২৩ মিনিটে চীনা চন্দ্রযানটি অবতরণ করে। এরফলে চাঁদের পরিচিত অঞ্চলের সঙ্গে এই সুদূর অঞ্চলের গঠনের পার্থক্য জানা সম্ভব হবে। 

[৪] চ্যাংই-৫ এর  পর এটি হল চাঁদের মাটি ও শিলা পৃথিবীতে আনার দ্বিতীয় চীনা উদ্যোগ। ২০২০ সালে চ্যাংই-৫ চাঁদের কাছ থেকে এসব নমুনা নিয়ে এসেছিল। 

[৫] যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার অংশ হিসেবে চীন এ চন্দ্র অভিযান কর্মসূচী পরিচালনা করছে। তবে মহাশূণ্য অনুসন্ধানে এখনও যুক্তরাষ্ট্র সবার থেকে এগিয়ে আছে। অন্যদের মধ্যে জাপান ও ভারত চন্দ্র অভিযান পরিচালনা করছে।

[৬] চীন কক্ষপথে নিজস্ব উপগ্রহ স্টেশন স্থাপন করেছে এবং নিয়মিতভাবে সেখানে তাদের নভোযাত্রীদেরকে পাঠিয়ে থাকে। উদীয়মান পরাশক্তি চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আরআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়