শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৪, ১২:৩৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৪, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্য আর চন্দ্র, কে প্রেমিক আর কে প্রেমিকা

শওগাত আলী সাগর: ১. সূর্য আর চন্দ্র যেনো প্রেমিক আর প্রেমিকা। তাদের মিলন হয় কদাচিৎ, পরিপূর্ণ মিলন তো অনেক সাধনার ফসল। কখনো যখন দুই প্রেমিক প্রেমিকার মিলন ঘটে, তখন পুরো পৃথিবীকে আড়াল করে তারা একে অপরকে ভালোবাসায় মত্ত হয়ে ওঠে। আমরা পৃথিবীর মানুষ তাকে পূর্ণ সূর্যগ্রহণ বলি।

২. সূর্য আর চন্দ্র- এই দুইয়ের মধ্যে কে প্রেমিক আর কে প্রেমিকা! প্রায় সব আদিবাসী বিশ্বাসেই সূর্য হচ্ছে নারী, যার হাতে আছে আলোর মশাল। আর চন্দ্র হচ্ছে পুরুষ- কোমল স্বভাব যার। অস্ট্রেলিয়া, জার্মান, ন্যাটিভ আমেরিকা এবং আফ্রিকার আদিবাসী সংস্কৃতিতে পূর্ণ সূর্যগ্রহণকে এভাবেই চিত্রিত করা হয়েছে।

৩. আজ সোমবার সূর্য-চন্দ্র; এই প্রেমিক-প্রেমিকার মিলন ঘটবে, ক্ষণিকের জন্য অলো নিভিয়ে দিয়ে তারা মত্ত হবে ভালোবাসায়। ঈষৎ সম্পাদিত

  • সর্বশেষ
  • জনপ্রিয়