শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে পার্ক থেকে প্রতিদিন পাওয়া যায় হীরা!

ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক

চিত্র-বিচিত্র ডেস্ক: এটি যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জাতীয় পার্ক। যার নাম ‘ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক’। এই পার্ক থেকে দর্শনার্থীরা মাটি খুঁড়ে প্রতিদিনই একটি-দুটি হীরার টুকরা খুঁজে পান। এ ক্ষেত্রে হীরার খোঁজার জন্য ৩৭ দশমিক ৫ একর জায়গার বিশেষ একটি অংশ আলাদা করে চিহ্নিত করা আছে পার্কটিতে। মজার বিষয় হলো, দর্শনার্থীরা খুঁজে পাওয়া হীরা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। বিবিসি

সম্প্রতি (৪ মার্চ) টেনেসি অঙ্গরাজ্য থেকে আসা পর্যটক ডেভিড অ্যান্ডারসন পার্কটি থেকে ৩ দশমিক ২৯ ক্যারেটের বাদামী বর্ণের একটি বড় হীরা খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘প্রথমে এটিকে সাধারণ পাথর মনে করেছিলাম। কিন্তু এটি জ্বলজ্বল করছিল। হাতে নিয়ে বুঝতে পারলাম এটি আসলেই হীরা।’ সব মিলিয়ে পার্কটি থেকে প্রায় ৪০০ হীরা খুঁজে পেয়েছেন তিনি।

২০০৭ সালে টেলিভিশনে পার্কটির সম্পর্কে জানতে পারেন অ্যান্ডারসন। তারপর থেকেই নিয়মিত এই পার্কে তার যাতায়াত। তিনি বলেন, ‘প্রথমবার দেড় ক্যারেটের হীরা পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

১৯০৬ সালের পর থেকে প্রায় ৭৫ হাজার হীরা পাওয়া গেছে পার্কটি থেকে। ১৯৭২ সালে পার্কটি জাতীয়করণ করা হয়। এরপর থেকে প্রায় ৩৫ হাজারের বেশী হীরার সন্ধান মেলে।

দর্শনার্থীরা পার্কে প্রবেশের পরে কর্তৃপক্ষের কাছ থেকে মাটি খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়া নিতে পারেন। এমনকি খুঁজে পাওয়া পাথর অথবা খনিজ বিনামূল্যে শনাক্তও করে দেয় পার্ক কর্তৃপক্ষ। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এসবি২

  • সর্বশেষ