শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১১:১৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দেশে যত খুশি তত সন্তান নিতে পারবেন দম্পতিরা

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান

সাজিয়া আক্তার: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে এখন থেকে দম্পতিরা যতজন ইচ্ছে সন্তান নিতে পারবেন এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি

চীনের ৬০ বছরের ইতিহাসে গত বছর জনসংখ্যা কমতির দিকে গেছে। কয়েক দশক ধরে দেশটিতে এক সন্তান নীতি চলে আসছিল। ২০২১ সালে বিবাহিত দম্পতির জন্য তিন সন্তান পর্যন্ত নেওয়ার অনুমতি দেয় চীন সরকার।

আট কোটি মানুষের সিচুয়ান প্রদেশে এবার বিয়ে না করেও সন্তান গ্রহণের বৈধতা দেওয়া হয়েছে। এবং এমন সন্তানরা সব ধরণের সুবিধা পাবে। এর আগে প্রদেশটিতে কোনো নারী একা সন্তান জন্ম দিয়ে তা রেজিস্ট্রেশন করতে পারতেন না।

১৯৭৯ সাল থেকে চলে আসা এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করা হয়। এর আগে ওই নীতি না মানলে জরিমানা আরোপ করা হতো এমনকি চাকরিও হারাতে হতো একাধিক সন্তানের মা-বাবাকে। এই নীতির কারণে অনেক নারীকে বাধ্যতামূলক গর্ভপাতও করাতে হয়েছে। ২০১৬ সালে চীনে জন্মের চেয়ে মৃত্যু সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

এসএ/এসএ

  • সর্বশেষ