শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা দাওয়াতে বিয়ের খাবার খেয়ে বাসন মাজলেন এমবিএ'র ছাত্র

ডেস্ক রিপোর্ট : বিয়ের অনুষ্ঠান চলছিলো। সেখানে দাওয়াত ছাড়াই হাজির হন এক যুবক। জম্পেশ খাওয়া দাওয়া সেরে দিতে চেয়েছিলেন চম্পট। তবে ভাগ্য খারাপ হলে যা হয়।

এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে। একটি বিয়েবাড়িতে কব্জি ডুবিয়ে খেতে গিয়েছিলেন এক এমবিএ শিক্ষার্থী। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যান।

তারপর ঠায় বসে ওই বিয়েবাড়ির সব প্লেট ধুতে দেওয়া হয় তাকে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ওই যুবক বাসনপত্র মাজছেন। বিয়েবাড়ির লোভনীয় পদগুলো খাবেন বলে বিনা নিমন্ত্রণেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তবে যেমনটা ভেবেছিলেন, তেমনটা হয়নি। পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন।

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ির জব্বলপুরে। সেখান থেকে ভোপালে এসেছিলেন পড়াশোনার জন্য।

সংবাদমাধ্যম আজতকের একটি রিপোর্ট অনুযায়ী, 'বিনা নিমন্ত্রণেই বিয়েবাড়িতে খাবার খেতে এসেছিলের এক এমবিএ শিক্ষার্থী। কিন্তু ধরা পড়ার পর তাকে দিয়েই বাসন মাজানো হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়