শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২২, ১১:২৪ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২২, ১১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেঁড়া জিন্স প্যান্টের দাম ৭৭ লাখ টাকা!

জিন্স প্যান্ট

ডেস্ক রিপোর্ট:  আপনি কী কখনো শুনেছেন একটা জিন্স প্যান্টের দাম ৭৭ লাখ টাকা।  এত দামে কখনও কোনও ডেনিমের পুরনো প্যান্ট না কি বিক্রি হয়নি এর আগে। এটি শুধু পুরনোই নয়, একেবারে ময়লা-ছেঁড়া-ফাটা প্যান্ট!  কিন্তু কী এমন আছে এই প্যান্টে, যে এত দাম উঠল? এটি কি আগে কোনও সেলিব্রিটি পরেছিলেন? নাকি এর মধ্যে আছে বহু মূল্য কিছু?

সম্প্রতি লিভাইস কোম্পানির একটি প্যান্ট আলোচনায় উঠে এসেছে। আমেরিকায় নিলাম হয়েছিল প্যান্টটির। বর্ণবাদী স্লোগান সম্বলিত ওই প্যান্টের দাম উঠেছে ৭৬ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৭ লাখ ২৩ টাকা।

তবে সব মিলিয়ে ক্রেতাকে পরিশোধ করতে হয়েছে ৮৮ লাখ ৪১ হাজার টাকারও বেশি। এবার প্রশ্ন উঠছে, এই প্যান্টটির কেন এত দাম?  কারণ এটি এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো জিন্স প্যান্টের একটি এবং ডেনিম প্রস্তুতকারক আন্তর্জাতিক কোম্পানি লিভাইসের তৈরি সবচেয়ে পুরনো জিন্সগুলোর একটি এটি।

কত বয়স হতে পারে এই জিন্সের? শুনলে চমকে যাবেন। প্রায় ১৮৮০ সাল নাগাদ বানানো এই প্যান্ট। ডেনিমের ইতিহাস-চর্চাবিদ মাইকেল হ্যারিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত যত পুরনো জিন্স পাওয়া গেছে, তার মধ্যে এই প্যান্টটিই সবচেয়ে প্রাচীন।

এটি লিভাইসের একেবারে গোড়ার দিকের প্যান্ট। তখন কোমরে ফাঁস মারা জিন্স বিক্রি করত লিভাইস। এটিও তেমনই একটি জিন্স।

কাইলে হুপার্ট নামের একজন এই জিন্সটি কিনেছেন। তিনি এর আগে এই ধরনের ভিনটেজ বহু জামাকাপড় কিনেছেন।

এবং নানা দেশে তিনি এই জাতীয় জামাকাপড় পাঠানও। তিনিও জানিয়েছেন, এটি তার সংগ্রহের অন্যতম একটি নিদর্শন হিসেবেই থাকবে। তার নিজের সংগ্রহে এত প্রাচীন কোনও কিছুই নেই।

কিন্তু কোথায় ছিল এই প্যান্টটি? কে পরেছিলেন এটি? তার কোনও ইতিহাস আছে কি?

মাইকেল হ্যারিস জানিয়েছেন, এটি কয়েক বছর আগে একটি পরিত্যক্ত খনি থেকে পাওয়া যায়। বহু বছর আগে আমেরিকার সেই খনিটি বন্ধ করে দেওয়া হয়।

সেই সময়ে শক্ত জিন্সের প্যান্ট বানানো হত খনি শ্রমিকদের জন্য। কারণ পাতলা প্যান্ট বেশি দিন টিকত না তাদের।

সেই কারণেই এই ধরনের প্যান্টের প্রচলন শুরু হয়। আমেরিকার জামাকাপড়ের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ। সেই ইতিহাসেরই গুরুত্বপূর্ণ অধ্যায়ে থেকে যাবে এই প্যান্ট।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, 

বাপ্র/ এএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়