শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:২৪ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যান্টের ভেতর ১০০ জীবন্ত সাপ নিয়ে আটক পাচারকারী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] চীনের মূল ভূখণ্ডে শতাধিক জীবন্ত সাপ পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ। এসব সাপ প্যান্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন পাচারকারী। সূত্র: সিএনএন

[৩] চীনের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফুতিয়ান বন্দর (হংকং ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে একটি চেকপয়েন্ট) ব্যবহার করা ওই পাচারকারীর গতিরোধ করে দক্ষিণ চীনের শহর শেনজেনের কাস্টমস কর্মকর্তারা।

[৪] বিবৃতিতে বলা হয়, তল্লাশির এক পর্যায়ে তার প্যান্টের মধ্যে পলিথিনের ছয়টি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো কৌশলে ট্যাপ দিয়ে আটকানো ছিল। ব্যাগগুলো খোলার পর প্রত্যেকটিতে বিভিন্ন আকার ও রংয়ের সাপ পাওয়া যায়। পরে গণনা করে মোট ১০৪টি সাপ শনাক্ত করা হয়।

[৫] কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই পাচারকারীকে প্রাথমিক পর্যায়ে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

[৬] এর আগে, জুনে অন্য একজনকে ম্যাকাও থেকে মূল ভূখণ্ড চীনে ৪৫৪টি বিপন্ন কচ্ছপ পাচার করার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছিল।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়