শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার পঞ্চম নাকি বরিশালের প্রথম, শুক্রবার কে জিতবে বিপিএলের শিরোপা

এল আর বাদল: [২] দুই দলের হাজারো সমর্থক স্টেডিয়াম কাউন্টারে বিপিএলের ফাইনাল খেলার টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। বিসিবির ওপর ক্ষোভ ঝাড়তে গিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। টিকিট প্রত্যাশী অনেক দর্শক পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে। টিকিট না পেয়ে তারা বিসিবির কাছে প্রশ্ন রেখে গেছেন, ২৫ হাজার টিকিট কোথায় গেলো?

[৩] যাদের জয় পরাজয় দেখতে দর্শকরা উম্মুখ হয়ে আছেন, তারাই শুক্রবার জানান দেবে কার ঘরে উঠতে যাচ্ছে বিপিএলের দশম আসরের শিরোপা। এবার নিয়ে বিপিএলে পঞ্চমবার ফাইনালে কুমিল্লা ভিক্টেরিয়ান্স। এখন পর্যন্ত তারাই চারবার জিতেছে শিরোপা। শিরোপা জয়ের এই রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগ কুমিল্লার সামনে। অপরদিকে বরিশাল দু’দুবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি তারা। এবার তারা শিরোপা জিততে কুমিল্লার ওপর শেষ কামড়  দেবে। শিরোপা চা-ই তাদের।

[৪] শুক্রবার মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

[৫] ২০২১-২২ মৌসুমের ফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে শেষ হাসি হেসেছিলো গোমতী পাড়ের কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবার ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

[৬] বরিশালের জন্য এবারের লড়াইটা তাই কিছুটা প্রতিশোধের। যদিও সেবারের ফাইনালের দুই দলের যারা অধিনায়ক তারা কেউই এবার নেই। তবে যারা আছেন, তারাও পরীক্ষিত অধিনায়ক। কুমিল্লার নেতৃত্বের ভার এবার লিটনের কাঁধে। আর বরিশালের অধিনায়কত্বের আসনে তামিম ইকবাল খান। সম্পাদনা: সমর চক্রবর্তী

এলআরবি/এসসি/এনএইচ

  • সর্বশেষ