শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম-হৃদয়ের মধ্যে কে হবেন বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে শুক্রবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শিরোপা ঘরে তোলার সঙ্গে আলোচনা চলছে কে হবেন দশম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। লড়াইটা এখন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবং কুমিল্লার তাওহিদ হৃদয়ের মধ্যে।

এই দুই ক্রিকেটারে রানের পার্থক্যটা মাত্র ৬। ফাইনালে নিজেদের রানসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন তারা। এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমের ১৪ ইনিংসে ৪৫৩ রান। অন্যদিকে এক ইনিংস কম খেলে হৃদয়ের সংগ্রহ ৪৪৭ রান।

তবে চলমান বিপিএলে ব্যাটসম্যানদের মধ্যে হৃদয় এমন উচ্চতায় পৌঁছেছেন, যেখানে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার যেতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে হৃদয়ের রান ৪৪৭, গড় ৪০.৬৩, স্ট্রাইক রেট ১৪৯.৪৯। -প্রথম আলো

বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে যারা এই কীর্তি গড়েছেন তার সবাই বিদেশি। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন তিনি। বিপিএলের এক আসরে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

তামিম শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টে আরও দুটি ফিফটি পেয়েছেন। চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। ৪৫৩ রান তামিম করেছেন ১২৫. ৪৮ স্ট্রাইক রেটে। আছে ১৫টি ছক্কার মার। তাদের পাশাপাশি ফাইনালে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিমও।

লিটন ১৩ ইনিংসে রান করেছেন ৩৭৫। গড় ২৮.৮৪, স্ট্রাইক রেট ১৩০.৬৬। শুরুতে ২০ রানের বেশি লম্বা ইনিংস না খেলতে পারলেও পরের ৮ ইনিংসে ফিফটি আছে ৩টি। যার মধ্যে দুটিতেই ৮০ রানের বেশি করেছেন। তাই আরেকটি বড় ইনিংস খেললে লিটনের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহকের সুযোগ থাকছে।

মুশফিক ৩৬৭ রান নিয়ে পঞ্চম। গড় ৩৩.৩৬ হলেও ব্যাট করেছেন ১২৩.৫৬ স্ট্রাইক রেটে। যেখানে সব মৌসুম মিলিয়ে বিপিএলে তার স্ট্রাইক রেট ১৩২.১৮।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ