শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ মামলায় সাজা হওয়ায় কিংবদন্তির তালিকা থেকে আলভেজের নাম মুছে দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ক্লাবের ১২৫ বছরের ইতিহাসে কত শত ফুটবলার খেলে গেলেন, তার হয়তো হিসাব নেই। তবে স্পেনের এই ক্লাবে ১২৫ বছরের ইতিহাসে ১০২ জন ফুটবলারকে রেখেছিলো ‘কিংবদন্তির’ তালিকায়। যেখানে ছিলো সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজও।

কিন্তু আলভেজ এক নারীকে ধর্ষণের অপরাধে সাজা হওয়ায় কিংবদন্তির তালিকা থেকে মুছে দিলো তার নাম। বার্সেলোনার আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড এবং দেড় লাখ ইউরো জরিমানা করায় বার্সা এ সিদ্ধান্ত নিয়েছে।

আলভেজকে বাদ দেওয়ায় তালিকাটা এবার ১০১ জনের হয়ে গেলো। সম্প্রতি বার্সেলোনার লিজেন্ড তালিকায় জায়গা পেয়েছে জর্দি আলবা, জার্সিও বুস্কেটস এবং জেরার্ড পিকের।

আলভেজ ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪৩টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে বার্সার হয়ে জিতেছেন ২৩টি শিরোপা। কিছুদিন আগেই লিওনেল মেসি তাকে ছাড়িয়ে যান। ইন্টার মিয়ামির হয়ে তিনি জেতেন ৪৪তম শিরোপা। এ কারণেই মূলত বার্সেলোনার লিজেন্ড তালিকায় নাম উঠেছিলো তার।

বার্সেলোনা ভিত্তিক সংবাদপত্র স্পোর্টে ক্লাবটির এই সিদ্ধান্ত সম্পর্কে লিখেছে, ধর্ষণের দায়ে শাস্তি নিশ্চিত হওয়ার পরই বার্সেলোনা এই আইকনিক সিদ্ধান্তটি নিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়