শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির গোলে গ্যালাক্সির বিপক্ষে হার এড়ালো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: গ্যালাক্সির বিপক্ষে খেলতে নেমে পুরো ৯০ মিনিট হতাশায় কাটে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এ ম্যাচে মায়ামিকে হারানো থেকে পাঁচ মিনিট দূরে ছিল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ৯২তম মিনিটে গোল করে মায়ামিয়ে বাঁচালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলসে গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। এমএলস মৌসুমের প্রথম ম্যাচে দুটি গোল করিয়ে মায়ামিয়ে জেতান আটবারের ব্যালন ডি’অর জয়ী। এবার নিজেই করলেন গোল। -বাংলা ট্রিবিউন

মৌসুমের দ্বিতীয় ম্যাচে প্রথম হারের শঙ্কায় পড়েছিল মায়ামি। মেসির গোলখরাও বেড়ে দাঁড়াচ্ছিল দুই ম্যাচে। কিন্তু দীর্ঘদিনের বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবার সঙ্গে পাস অদলবদল করে বক্সে ঢুকে প্রতিপক্ষের জালে বল জড়ান ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

গ্যালাক্সির দেজান জোভেলজিস ৭৫তম মিনিটে দূরের পোস্টে থাকা সতীর্থের বাড়ানো পাসে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তার আগে রিকুই পুইগ ১৩ মিনিটে পেনাল্টি মিস করলে মায়ামি বড় বাঁচা বেঁচে যায়। তাদের গোলকিপার ড্রেক ক্যালেন্ডার বেশ কয়েকটি শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন। রিপোর্ট: ফয়সাল আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়