শিরোনাম
◈ এলএনজি টার্মিনাল বন্ধের প্রভাব: ১০০ টাকা ঘুষে মাত্র ১২০ টাকার গ্যাস! ◈ জন্মভূমিতেই নতুন ইনিংস রোনালদোর, জীবনের সবচেয়ে বড় ফাইনাল  ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে বলিউড অভিনেতার ছেলে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ◈ অবসর ভেঙে আবারও নীল জার্সিতে! ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলে খেলবেন সুনীল ছেত্রী? ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাম্পার স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টস হেরে ১৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অ্যাডাম জাম্পার স্পিন ঘূর্ণিতে ১০২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই কিউইদের ৭২ রানে হারিয়ে সিরিজ জিতলো অজিরা। জাম্পা ৩৪ রান খরচায় একাই নেন ৪ উইকেট।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ইডেন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া প্যাট কামিন্স (২৮) রান, মিচেল মার্শ (২৬), টিম ডেভিড (১৭), স্টিভেন স্মিত ও নাথান এলিসের ১১ রানে ভর করে ১৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া দল। 

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। ২৯ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। জশ ক্লার্কসন ও গ্লেন ফিলিপস ৪৫ রানের জুটিতে ছোট্ট প্রতিরোধ গড়েছিল তারা। তারপরেই জাম্পার স্পিনে ভেঙে যায় ব্যাটিং লাইন। সর্বোচ্চ ৪২ রান করেন ফিলিপস। ট্রেন্ট বোল্ট করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার ২ টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৪ উইকেট শিকার করেন। এছাড়া নাথান এলিস ২টি, জশ হ্যাজলউড ১টি,  ও মিচেল মার্শ ১টি করে উইকেট নেন। ব্যাটে ২৮ রান ও বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়