শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৮ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী আর্সেনালকে হারিয়ে দিলো পোর্তো 

চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী আর্সেনালকে হারিয়ে দিলো পোর্তো 

স্পোর্টস ডেস্ক: পুরো সময় লড়াই করেও ফায়দা হলো না আর্সেনালের। খেলার অন্তিম মুহূর্তে হারকে সঙ্গী করে মাঠ ছাড়লো তারা। প্রতিপক্ষ পোর্তো চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের এই হার শঙ্কায় ফেলে দিয়েছে গানারদের। গোল ডটকম

নক আউট পর্বের প্রথম লেগে খেলতে নেমে প্রথমার্ধে গালেনো দুটি সহজ সুযোগ মিস করেন। এর মাঝে একটি শট গোলবারে লাগে। আর্সেনাল কর্নার থেকে কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে বল পজেশনে এগিয়ে থাকে গানাররা। দুদলের স্ট্রাইকারদের ব্যর্থতায় যখন নিষ্প্রাণ ড্রকে নিয়তি মনে হচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে আর্সেনালকে জয় বঞ্চিত করেন পোর্তো স্ট্রাইকার গালেনো। হার নিয়ে মাঠ ছাড়ে মার্টিনেল্লিরা।

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়