শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৩ বিকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনাকে ৬৫ রানে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

মো.ফয়সাল আহমেদ: বিপিএলের চলতি আসরে বাঁচা-মরার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে গুটিয়ে যায় অধিনায়ক এনামুল হক বিজয়ের দল। ফলে ৬৫ রানের জয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। বাকি দুট দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ বলে ৮ ছক্কা ও ৮ চারে ১১৬ রান করেছেন তামিম। এছাড়া টম ব্রুস অপরাজিত ২৩ বলে ৩৬ রান, সৈকত আলী (১৮), রোমারিও শেফার্ড (১০) ও শুভাগত হোম অপরাজিত ৭ রান করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খুলনার ওপেনার পারভেজ ইমন ৮ বলে ৬ রান করেন। তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস লম্বা করতে পারেনি দুজনের কেউই। ২৪ বলে ৩৫ রান করে আউট হন বিজয় ও ২১ বলে ৩১ রান করেন হোপ।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইসও। ৩ বলে ৬ রান করে আউট হলে শুরু হয় উইকেট পতনের মিছিল। আফিফ হোসেন (৬), মাহমুদুল হাসান জয় (৭), পার্নেল (২) ও নাসুম আহমেদ (৩) রান করেন।

সর্বশেষ জেসন হোল্ডার ১৭ বলে ১৮ রান করেন। মুকিদুল ৩ রানে আউট হলে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শুভাগত হোম। দুই উইকেট নেন বিলাল খান। এ ছাড়াও সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও নাহিদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ