শিরোনাম
◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল ◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে ◈ ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, আহত ছেলে ◈ টানা তিন ড্রয়ে ইতিহাস, নকআউটে কেপ ভার্দে ◈ স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ উরুগুয়ের ◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

ভারত যুব বিশ্বকাপ হারতেই খুশির উৎসব বাংলাদেশ ও পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক: গত রোববার শেষ হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কয়েক মাস আগে ঘটে যাওয়া সিনিয়রদের পরাজয়ের ধারা অব্যাহত রেখে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে টিম জুনিয়র ইন্ডিয়াও। আর, তারপরই যত না অস্ট্রেলিয়ার সমর্থকরা উচ্ছ্বাস দেখিয়েছেন, তার চেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেলো কাঁটাতারের ওপারে পাকিস্তান এবং বাংলাদেশে।

অস্ট্রেলিয়ার জয়ের চেয়েও ভারতের হারেই যেন বেশি খুশি হয়ে উঠেছিলেন সীমান্তপারের নেটিজেনরা। অবশ্য ভারতের গোলায় তাদের রীতিমতো কুপোকাতই হতে হতো। আর, ভারতের হয়ে এই গোলাগুলি যিনি চালালেন তিনি আর কেউ নন, স্বয়ং সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। - ইন্ডিয়ান এক্সপ্রেস

অনূর্ধ্ব-১৯ আইসিসি জুনিয়র বিশ্বকাপে ভারত গতবারের চ্যাম্পিয়ন। গত রোববার সেই ভারতকেই দক্ষিণ আফ্রিকার উইলোমুর পার্কে ৭৯ রানে হারাল জুনিয়র অস্ট্রেলিয়া। এবছর জুনিয়র চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তানও। কিন্তু, তাদের হারিয়েছে অস্ট্রেলিয়া। আর, উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারত হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

এবারও ভারতও ফাইনালে হারায় তাই বেশ মজাই পেয়েছিল পাকিস্তান-বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একাংশ। জবাবে ইরফান তার এক্সবার্তায় লিখেছেন, তাদের অনূর্ধ্ব ১৯ টিম ফাইনালে উঠতে না-পারলেও, সীমান্তের ওপারের কীবোর্ড যোদ্ধারা আমাদের তরুণদের পরাজয়ে আনন্দ পায়। এই নেতিবাচক মনোভাব তাদের খারাপ মানসিকতাই তুলে ধরেছে। 

এই আগে গত বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে কার্যত উৎসবের মেজাজে সেলিব্রেট করা হয়েছিল ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে উদযাপন পর্ব হয়েছিল নজরকাড়া। আর তাই পাকিস্তান এবং বাংলাদেশকে ধুয়ে দিতে দুইবার ভাবলেন না ইরফান পাঠান।

পাঠানের এই সোজাসাপটা কথাবার্তা অবশ্য নতুন কিছু না। এর আগে তিনি সোশ্যাল সাইটে দেশের দলের হয়ে বারবার সোচ্চার হয়েছেন। তার জন্য পাকিস্তানের নেটিজেনদের কুনজরেও তাকে বারবার পড়তে হয়েছে। এশিয়া কাপের ফাইনালের পরে তার ভাইরাল এক্সবার্তার জন্য পাঠানকে তো রীতিমতো তলবও করা হয়েছিল। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়