শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়

ইকবাল খান: [২] নিগারদের দেড়শ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল কোন উইকেটে না হারিয়ে  ৬৮। ম্যাচ অনেকটাই চলে গিয়েছিল তাদের মুঠোয়। সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াল দারুণভাবে। বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে রোববার দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় ১৩ রানে। 

[৪] বিডিনিউজ জানায়, টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় এটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

[৫] এবারের জয়ের নায়ক লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট নেন ২৮ রান দিয়ে।

[৬] ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা।

[৭] ২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬।

[৮] শনিবারই সিলেটে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টাইগাররা প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়