শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:২০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরুতেই তদন্ত কমিটির কাঠগড়ায় নির্বাচক প্যানেল

স্পোর্টস ডেস্ক: গত দুই বছর দেশে ও দেশের বাইরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। যার ফলে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন নম্বরে থেকে শেষ করেছিলো বাংলাদেশ। এতে বিশ্বকাপ শুরুর আগে সেমিফাইনালের সম্ভাব্য তালিকায় বাংলাদেশের নামও বলেছিলেন অনেকে। কিন্তু তাদের প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি সাকিবাহিনী।

আফগানিস্তানকে ব্যাটে-বলে রীতিমতো বিধ্বস্ত করেছিলো বাংলাদেশ। দুই পয়েন্ট নিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করেছিলো শান্ত-মিরাজরা। এরপরই শুরু হয় টাইগারদের ব্যর্থতার মিছিল। টানা ছয় ম্যাচ জিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিলো বাংলাদেশ।

সবমিলিয়ে ৯ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৭ হারে আটে থেকে আসর শেষ করে বাংলাদেশ। বড় মঞ্চে সাকিবদের এমন পারফরম্যান্স হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। তাই আসর শেষে ব্যর্থতার কারণ খোঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ক্রিকেট বোর্ড।

রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তদন্ত কমিটির কাজ। শুরুতে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্যদের তলব করা হয়েছে। বোর্ডের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে নির্বাচকদের নিয়ে বৈঠকে বসবে তদন্ত কমিটি। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে তদন্ত কমিটি।

৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। তার মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়