শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫১ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার উদ্দেশ্যে ছবিটি তোলা হয়নি: মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক: মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা রাখা নিয়ে চারদিকে তোলপাড় হয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আদালতে এফআইআর করার কথাও শোনা গেছে। ওই ঘটনায় ভারতীয়দের রোষানলে ছিলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। বিশ্বকাপ ফাইনালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে।

এর মধ্যে ভারতের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচের দলে বিশ্বকাপজয়ী কয়েকজন অজি তারকা থাকলেও শেষ দুই ম্যাচের আগে তারা দেশে ফিরে গেছেন।

অনেকটা নতুনদের নিয়ে সিরিজটি খেলছে দুই দল। মার্শ অবশ্য বিশ্বকাপ শেষ করেই দেশে ফিরে যান। অবশেষে বিশ্বকাপ ট্রফিতে পা রাখার ঘটনায় মুখ খুলেছেন তিনি।

মার্শ বলেছেন, সততার সঙ্গে বলছি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার উদ্দেশ্যে ছবিটি তোলা হয়নি। চিন্তাও করিনি ওই ছবি নিয়ে এত কিছু হতে পারে। সামাজিক মাধ্যমে খুব বেশি কিছু দেখিনি। তবে আমাকে অনেকে জানিয়েছে, ছবিটি ভাইরাল হয়ে গেছে। এর বেশি কিছু না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়