শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:২৯ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়ার উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী ইন্দিরার

আনিস তপন: [২] মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বৃহস্পতিবার রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সিটি গ্রুপ নারী কাবাডি লীগের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। 

[৩] তিনি বলেন, দেশের খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের জন্য সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

[৪] ইন্দিরা বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে খেলার উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থা, কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠা ও কাবাডিকে জাতীয় খেলা ঘোষণা করেন।

[৫] তিনি বলেন, বাংলাদেশে খেলাধুলার উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে অসামান্য অবদান রেখে গেছেন জাতির পিতার সুযোগ্য পুত্র, বাংলাদেশে আধুনিক ক্রীড়া অঙ্গনের রূপকার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল। 

[৬] প্রতিমন্ত্রী বলেন, পারিবারিক ও সামাজিক কারণ এবং সুযোগ সুবিধার অভাবে মেয়েরা একসময় খেলাধুলায় পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন। প্রতি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করেছেন। ক্রীড়ার সকল ক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো মেয়েদের হাত ধরে সাফ  ফুটবলের শিরোপা আসে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এটি/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়