শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করলো বিসিবি

সাঈদুর রহমান: সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিয়েছিলো বাংলাদেশ দল। তবে পুরো আসরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি সাকিববাহিনী। ফলে নয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে টাইগাররা। দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার প্রান্তে ছিলো মিরাজরা। শেষ পর্যন্ত সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দলের এমন ব্যর্থতা কোনো ভাবেই মানতে পারেনি দেশের সাধারণ মানুষ। ফলে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বিসিবি সভাপতি ও নির্বাচক প্যানেলের সদস্যের পদত্যাগ করার প্রতিবাদ জানায় ক্রিকেট ভক্তরা। এতে নড়েচড়ে বসেছে বিসিবিও।

এবার বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তিন সদস্যে কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজকে। তাকে সহযোগিতা করবেন আরো দুই জন প্রভাবশালী বোর্ড কর্মকর্তা মাহবুবুল আনাম ও আকরাম খান।

বুধবার এক বিবৃতিতে কমিটি গঠনের বিষয়চি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি)। সেখানে বলা হয়, এই তিন সদস্যের কমিটি বিশ্বকাপে দলের দুর্বল পারফারম্যান্সের কারণ খুঁজে বের করবে। এরপর তার রিপোর্ট বিসিবিকে জমা দিবে।

অন্যদিকে, বিশ্বকাপের ব্যর্থতার পিছনে হেড কোচ হাথুরুসিংহের একক কর্তৃত্বকে দায়ী করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ব্যাটিং অর্ডরের একাধিক পরিবর্তন খেলোয়াড়দের মনোবল নষ্ট করেছেন। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ