শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট টেস্টের প্রথম দিনে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ 

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো টাইগাররা। ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৮৫ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

প্রথম সেশন:

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলো দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে ইনিংস বড় করতে পারেনি জাকির হাসান। ১২ রানে আউট হন তিনি। এরপর জয়কে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৭ রান করে ক্যাচ আউট হন শান্ত। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান।

দ্বিতীয় সেশন: 

মুমিনুল হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জয়। ৯৩ বলে ফিফটি পূরণ করেন এই ডান হাতি ব্যাটার। দুজনের নিয়ন্ত্রিত ব্যাট করে রান তুলতে থাকেন। তবে নিজেদের ধরে রাখতে পারেনি এই দুই ব্যাটার। ৩৭ রান করে ৫২.৫তম ওভারে ক্যাচ আউটে শিকার হন মুমিনুল হক। এর পরের ওভারে ৮৬ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন জয়ও। সোধির বলে স্লিপে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান।

তৃতীয় সেশন:

জয় ও মুমিনুলের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেন অভিষিক্ত শাহাদাত হোসেন। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ১২ রান করে আউট হন তিনি। এরপর মিরাজ ২০ রান করে আউট হলে, ২৪ রান করে তার দেখানো পথে হাঁটেন শাহাদাতও। এদিন পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন নুরুল হাসান সোহান। ২৯ রানে কাঁটা পড়েন এই্ উইকেট কিপার ব্যাটার। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের ৮* রান এবং শরিফুলের অপরাজিত ১৩ রানে ভর করে প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন গ্লেন ফিলিপস। এছাড়াও কাইল জেমিসন ও আজাজ প্যাটেল দুইটি করে উইকেট শিকার করেন। এক উইকেট নেন ইশ সোধি।

এসআর/একে

  • সর্বশেষ