শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:০০ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাফিস ইকবাল ফিরে পেলেন বাংলাদেশ দলের ম্যানেজার পদ 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন ঘটনাটি ঘটেছিল। এবার পুরনো পদে ফিরলেন এই সাবেক টাইগার ক্রিকেটার। সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে দেখা যাবে ম্যানেজার হিসেবে।

মঙ্গলবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাফিস। সদ্যসমাপ্ত ভারত বিশ্বকাপে তার জায়গায় রাবিদ ইমাম ছিলেন টিম ম্যানেজারের ভূমিকায়। রাবিদ মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করেন। - ডেইলি স্টার

বিশ্বকাপে ভরাডুবির আগে বাংলাদেশের ক্রিকেটে দেখা গিয়েছিল ব্যাপক নাটকীয়তা। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপের স্কোয়াড। একই দিনে টিম ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল নাফিসকে। যদিও গুঞ্জন উঠেছিল, পদত্যাগ করেছিলেন তিনি। এমনকি কিউইদের বিপক্ষে ম্যাচ চলাকালীন আচমকা ড্রেসিং রুম ছেড়ে মাঠ থেকেই বেরিয়ে গিয়েছিলেন।

পরবর্তীতে পরিষ্কার হয়েছিল সব ধোঁয়াশা। বিসিবি সরিয়ে দেওয়ায় সব প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্ব বুঝিয়ে দিয়েই খেলা শুরুর আগে বিদায় নিয়েছিলেন নাফিস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়