শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১১:২৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের ট্রফি কপিল রাখেন মাথায়, মার্শ রাখলেন পায়ে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের জন্য ভারতের কোটি কোটি মানুষ অন্তপ্রাণ। ক্রিকেট তাদের হাসায়, কাঁদায়। কখনো উল্লাসের উপলক্ষ্যে এনে দেয়, কখনোবা ব্যর্থতার চাদরে মুড়িয়ে হৃদয় ভাঙে নীরবে। একটি বিশ্বকাপের শিরোপা ভারতের জন্য বহুল প্রার্থিত, পূজনীয়। তাইতো ১৯৮৩ সালে কপিল দেব প্রথম বিশ্বকাপ জিতে সেটাতে মাথায় তুলে নিয়েছিলেন। ৩৮ বছর পর ২০১১ সালে মাহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় শিরোপা জিতে কম আদিখেত্যা দেখাননি। ধোনি থেকে জনপ্রিয় মাহি হয়ে উঠেছিলেন এক বিশ্বকাপ জিতে। রাইজিংবিডি

তার ১২ বছর পর রোহিত-কোহলিদের হাত ধরে আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত। দোর্দণ্ড প্রতাপে দুর্দান্ত খেলে ফাইনালে এলেও একটি ম্যাচ খারাপ খেলে হৃদয় ভাঙে সবার। আনন্দাশ্রুর পরিবর্তে চোখের জলে লাগে জোয়ার। উল্লাসের পরিবর্তে চাপা কান্নায় শেষ হয় প্রার্থনা ও প্রত্যাশা। ভারতের দেড়’শ কোটি ক্রিকেটভক্তকে কাঁদিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

শিরোপা জয়ের পর মিচেল মার্শের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় ড্রেসিং রুমে বিশ্বকাপের ট্রফিকে পায়ের নিচে রেখে ছবি তুলতে পোজ দিচ্ছেন তিনি। সেই ছবির সাথে কপিল দেবের ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। সেখানে বানের জলের মতো নানারকম কমেন্টস করা হচ্ছে। কেউ বিশ্বকাপকে মাথায় তুলে রাখে, আবার কেউ সেটাকে পায়ের তলায় রাখে। হিন্দুস্তানটাইমস

আসলে অস্ট্রেলিয়ার মতো একটি পেশাদার দলের কাছে ট্রফি কিংবা বিশ্বকাপ জয় অতোটা আবেগ ছড়ায় না। তারা জিতলেও যেমন বাস্তবতায় থাকে, হারলেও বাস্তবতায় থাকে। আবেগ কেবল কাজ করে উপ-মহাদেশের দলগুলোতে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের ভক্ত-সমর্থক এবং কিছু কিছু ক্রিকেটারদের মধ্যেও। বিশ্বকাপ জয় নিঃসন্দেহে বিশেষ কিছু। বিশেষ অনুভূতির জন্ম দেয়। তাই বলে সেই শিরোপা মাথায় তুলে রাখার মতো আবেগ হয়তো অজি ক্রিকেটারদের মধ্যে কাজ করে না।

নতুবা আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল যে অতিমানবীয় ইনিংস খেলে দলকে সেমিফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিলেন, সেটার পর আবেগে ভেসে যাওয়ার কথা ছিল তার। কিন্তু অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েও তিনি ছিলেন নির্বিকার, নিরাবেগ। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়