শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছন্দহীন নেইমারকে নিয়ে হতাশায় পুড়ছে আল হিলাল

স্পোর্টস ডেস্ক: গত বৃহস্পতিবার রাতে আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল হিলাল। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উলটো একটি হলুদকার্ড দেখেছেন ব্রাজিলিয়ান এ তারকা।

এর আগের দুই ম্যাচেও গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল। সূত্র: ইনসাইডস্পোর্টস

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। বাঁপ্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি। বক্সের মধ্যে সেই বল পেয়ে যান আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। পরে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি–কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়