শিরোনাম
◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচগুলো হবে রোববার

স্পোর্টস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে স্থগিত করা বিপিএলের মঙ্গলবারের ম্যাচগুলো বুধবার অনুষ্ঠিত হওয়ার বিষয়টি টুর্নামেন্টের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে পরবর্তীতে বিসিবি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী রোববার।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। এর কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেদিন সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দুটি স্থগিতের বিষয়টি জানায়।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের তরফ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এই কারণে মঙ্গলবার রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া ম্যাচ দুটি বুধবার আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ম্যাচ দুটির পরিবর্তিত সূচি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগে যে মেমো দেওয়া হয়েছিল, তা বাতিল করার কথা বলা হয়।

Advertisement

আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ও শুক্রবারের ম্যাচগুলোর সূচি আগের মতোই থাকবে।

এবারের আসরের সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। অন্যদিকে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু সিলেট পর্ব এখন রোববার শেষ হওয়ায় তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিসিবি জানায়, পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।

  • সর্বশেষ