শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেভ হোয়াটমোর বিপিএলে ফরচুন বরিশালের কোচ হচ্ছেন 

ডেভ হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক: আবারও দেশের ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোরকে। নতুন করে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল ফরচুন বরিশাল।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। পোষ্টে তারা লিখেছে, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ডেভনেল ফেডেরিক হোয়াটমোর স্যার আসন্ন বিপিএল ২০২৪-এ ফরচুন বরিশালের কোচ হিসেবে থাকবেন।

বিপিএলকে সামনে রেখে দল গোছানোর কাজ আগেই কিছুটা এগিয়ে রেখেছে বরিশাল। নতুন অধিনায়ক হিসেবে কিছু দিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম ইকবালের নাম ঘোষণা করে  দলটি। এবার কোচের নাম ঘোষণাতেও কিছুটা চমক উপহার দিল তারা।

বিপিএলে অবশ্য এবারই প্রথম নন হোয়াটমোর। এর আগে ২০১৬ সালেও বরিশাল বুলসের কোচ ছিলেন তিনি। এর আগে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন এই কোচ। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়ে আলোচনায় আসা এই কোচ ছিলেন পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ