শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট শনিবার

তারিক আল বান্না: [২] বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে  বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ শনিবার বেলা ৩টায় যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হবে। 

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীন ক্রীড়া সংগঠক মোজাফফর হোসের পল্টু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিল এর ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো. আসাদুজ্জামান। ১০ রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ইতিমধ্যে ভারতীয় বক্সাররা ঢাকায় পৌঁছেছেন।

[৪] প্রতিযোগিতা উপলক্ষে বৃহম্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘দেশপ্রেমে ক্রীড়াঙ্গনে বক্সিং প্রমোশন’ সংবাদ সম্মেলন ও অভিমত প্রকাশের এক আয়োজন করা হয়। মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ বুত্থান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ম্যাক ইউরি, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফেরামের সভাপতি কবীর চৌধুরি তন্ময় এবং অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।

[৫] মো. আসাদুজ্জামান বলেন, দেশে বর্তমানে প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন, যাদের মেধা ও যোগ্যতা আছে। সরকারী সহযোগিতা পেলে তাদের মধ্য থেকে ২০২৫ সালেই বিশ্বমানের প্রফেশানল বক্সার পাওয়া যবে। বিশ্বখ্যাত প্রফেশনাল বক্সার মাইক টাইসনকে বাংলাদেশে আনার ব্যপারে সব ধরনের কার্যক্রম নেয়া হয়েছে। মাইক আল্টামুরা জানান, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বক্সিং কমিউনিটির অধীনে বাংলাদেশের বক্সিংয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সম্পাদনা: এল আর বাদল

টিএবি/এলআরবি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়