শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের জন্য পাহাড়সম রান করতে হবে বাংলাদেশ এ’ দলকে 

স্পোর্টস ডেস্ক: নাসুম আহমেদ লড়লেন, দলের রান নিয়ে গেলেন দুইশ ছাড়িয়ে। কিন্তু তাতেও ব্যবধান কমলো না ততটা।

ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সামনে পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিনে জয়ের জন্য অবিশ্বাস্য কিছুই করতে হবে স্বাগতিকদের।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ ম্যাচে জয়ের জন্য স্বাগতিকদের শেষদিনে করতে হবে ৪১৪ রান, ক্যারিবীয়দের দরকার ১০ উইকেট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৪৫ রানের জবাবে বাংলাদেশ করে ২০৫ রান। ৫ উইকেট হারিয়ে ২২০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকরা করেছে ৪৭ রান। - ক্রিকইনফো

৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে দিন শুরু করেছিল বাংলাদেশ। এদিন শুরুতেই ফেরেন তানজিম হাসান সাকিব। আগের দিনের করা ১৭ রানেই ভেরাসামি পারমেউলের বলে বোল্ড হন তিনি।

পরের লড়াইটা একা নাসুম আহমেদের। ৭ চারে ৫৮ বলে ৩৮ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৮ বলে ১৩ রান আসে শরিফুল ইসলামের ব্যাট থেকে। ক্যারিবীয়দের পক্ষে তিন উইকেট নেন পারমাউল, দুটি করে উইকেট পান অ্যান্ডারসন ফিলিপে ও কেভিন সিনক্লেয়ার।

জবাব দিতে নামা ক্যারিবীয় ব্যাটারদের ভেতর ছিল রান তোলার তাড়া। যদিও ৭ চার ও ১ ছক্কায় ১৬৫ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তেগনারায়ণ চন্দরপল। এছাড়া ৪০ বলে ৪৭ রান আসে জশুয়া ডি সিলভার ব্যাট থেকে। এ ইনিংসে নাসুম তিন ও সাইফ হাসান দুই উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখন অবধি কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৬ চারে ৩৮ বলে ২৮ রান করে মাহমুদুল হাসান জয় ও ৪৬ বলে ১৪ রান করে অপরাজিত আছেন জাকির হাসান। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়