শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১১:০৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে ১ জুন সংবাদ সম্মেলন করবেন শতাদ্রু দত্ত

স্পোর্টস ডেস্ক: আগামী ৪ ও ৫ জুলাই দুই দিনের সফরে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এই সফরের পাশাপাশি ৩ জুলাই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এবার মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে সুসংবাদ দিয়েছেন ওপার বাংলার স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত।

এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত জানাতে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন শতদ্রু দত্ত। এরপর সংবাদ সম্মেলন করে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সফরসূচিতে কি থাকবে সেটি সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি।

শতদ্রু দত্ত বলেন, আগামী বুধবার (৩১ মে) আমি ঢাকায় আসছি। পরের দিন বৃহস্পতিবার (১ জুন) সংবাদ সম্মেলন করে সব জানাবো। মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পনসর চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি।

গত রোববার শতদ্রু দত্ত জানান, ৩ জুলাই মার্টিনেজ ঢাকায় আসতে পারে। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় নিয়ে আসা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি বাংলাদেশের জনগণ বিশ্বচ্যাম্পিয়নকে দেখতে পারবে।

এর আগে, শতদ্রুর উদ্যোগেই কলকাতা ঘুরে গিয়েছিলেন ফুটবল বিশ্বের দুই অমর চরিত্র পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। এ ছাড়াও গত নভেম্বরে কলকাতায় ঘুরে গেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। তিনিই মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্ত করছেন।সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ