শিরোনাম
◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো “শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:২২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং

এল আর বাদল: বরেণ্য সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংহের সুরে সন্ধ্যা ৬টায় শুরু হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। গুজরাটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি। 

অরিজিৎ সিংয়ের কেশরিয়ার সুরে গলা মেলালোন কানায় কানায় ভরা গ্যালারির দর্শকরা। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অরিজিৎ-এর গানের তালে শরীর দোলাতে দেখা যায় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে।

অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের পরে মঞ্চে আসেন তামান্না ভাটিয়া। টানা ১০ মিনিট মঞ্চে ঝড় তোলেন তিনি। পরে মঞ্চে আসেন রশ্মিকা। আমদাবাদে ফিরল পুষ্পার শ্রীবল্লি ও নাটু নাটুর সম্মোহন। শেষ হল ৫০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান।

এদিন শুধু মঞ্চেই নয়, গলফ কার্টে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ সিং। ভারতের জাতীয় পতাকা ও দশটি আইপিএল দলের পতাকা নিয়ে স্বেচ্ছ্বাসেবীরা ঘুরলেন পিছনে। একের পর এক হিট গান গাইলেন এই শিল্পী। 

তার গানের তালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকরা ছিলো মাতোয়ারা। এর পরই মঞ্চে নৃত্য পরিবেশন করেন তামান্না ও রাশ্মিকা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। তার পরেই একে একে মঞ্চে আসেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ট্রফির সঙ্গে দুই ক্যাপ্টেন ছবি তোলার পরেই মাঠজুড়ে শুরু হয় আতশবাজির খেলা। 

এলআরবি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়