শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৭:১২ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার মোহামেডানের জার্সিতে মাঠে নামবে সাকিব

সাকিব

স্পোর্টস ডেস্ক: আয়াল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে স্টার্লিংয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। এতে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেলো আয়ারল্যান্ড। ম্যাচ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব। তার সফর সঙ্গী হবেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনজনেরই চুক্তি মোহামেডানের সঙ্গে। রাতে ঢাকা পৌঁছে শনিবার মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলবেন এই তিন ক্রিকেটার।

মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, সাকিব কাল খেলবে। ওদের তিনজনের শুক্রবারের রাতের টিকিট কাটা আছে। তবে পরের ম্যাচগুলোতে সাকিব খেলবেন কি না, সেটি নিশ্চিত করেননি তরিকুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের সময়টা ভালো যাচ্ছে না। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইমরুল কায়েসের দল, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। পয়েন্ট তালিকায় এখন তলানিতে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব ও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের পেতে তাই মুখিয়ে আছে দলটি।

তবে সাকিবকে লম্বা সময়ের জন্য পাচ্ছে না মোহামেডান। ৪ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ– আয়ারল্যান্ড ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেনো। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ